etcnews
ঢাকাMonday , 3 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর

etcnews
August 3, 2026 10:50 pm
Link Copied!

পটুয়াখালী বন্দর (মালামাল বোঝাই ও খালাস) নৌযান শ্রমিক ইউনিয়নের (রেজি নং খুলনা-২৩০০) নতুন কার্যনির্বাহী কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো: রবিউল (অন্তর)।
গত ১৪ জুলাই ২০২৬ তারিখে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে প্রতিটি পদে একের অধিক প্রার্থী না থাকায় নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে উক্ত পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০ জুলাই ২০২৬ তারিখে শ্রম অধিদপ্তর, আঞ্চলিক শ্রম দপ্তর (বরিশাল) কর্তৃক এই কমিটির সর্বসম্মত অনুমোদন ও প্রত্যয়ন প্রদান করা হয়। নতুন গঠিত এই কার্যনির্বাহী কমিটির মেয়াদকাল আগামী ৩ (তিন) বছর।
মোঃ রবিউল (অন্তর) পটুয়াখালী জেলার, কলাপাড়া উপজেলার, ধানখালী ইউনিয়নের সন্তান। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্ত বঞ্চিত পরিবারের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন সহ এলাকার বিভিন্ন যৌক্তিক বিষয় নিয়ে প্রতিবাদ করে আলোচনায় আসে এবং এলাকাবাসীর কাছে অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন।

অন্তর দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়া জানিয়ে। নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মো: রবিউল (অন্তর) বলেন, “বিগত দিনে শ্রম মন্ত্রণালয়ের লাইসেন্সধারী প্রকৃত শ্রমিকরা কাজ করার কথা থাকলেও একটি অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে কাজ পরিচালনা করা হচ্ছিল। খুব দ্রুত এই অনিয়ম ও সিন্ডিকেটের অবসান ঘটানো হবে এবং প্রকৃত শ্রমিকরা যাতে তাদের প্রাপ্য কাজ ও অধিকার বুঝে পায়, তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছি।”
তিনি আরও জানান, সংগঠনের স্বার্থ রক্ষা, নৌযান শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং ইউনিয়নের সার্বিক কার্যক্রমকে স্বচ্ছ ও গতিশীল করতে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।