etcnews
ঢাকাSunday , 2 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

সৌদির উদ্বেগ ও ইরানের হুঁশিয়ারির পর হামলা থেকে সরে এলেন ট্রাম্প

etcnews
August 2, 2026 12:00 pm
Link Copied!

মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে যুদ্ধের ঘনঘটা! এক দিকে ইরানের কঠোর হুঁশিয়ারি এবং উপসাগরীয় অঞ্চলে একের পর এক রহস্যজনক হামলা, অন্য দিকে সৌদি আরবের তীব্র উদ্বেগ। ঠিক এমন এক উত্তাল ও থমথমে পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ থেকে আপাতত সরে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক প্রস্তুতির একদম শেষ পর্যায়ে এসে ট্রাম্পের সিদ্ধান্ত বদলের পেছনের কারণ খুঁজে বের করার চেষ্টা করেছে দ্য গার্ডিয়ান।রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দ্রুত একটি সমঝোতা চুক্তি হলে ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক হামলা থেকে আপাতত বিরত থাকবে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে সাম্প্রতিক কঠোর অবস্থান থেকে তিনি কিছুটা সরে এলেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষণ করা হচ্ছে।প্রতিবেদন অনুযায়ী, শনিবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অ্যাক্সিওস-এর এক সূত্রের দাবি, এমবিএস ট্রাম্পকে উত্তেজনা কমানোর আহ্বান জানান এবং নতুন হামলা থেকে বিরত থাকতে অনুরোধ করেন।

অন্যদিকে, অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, সৌদি আরব আশঙ্কা করছিল যে যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি বা গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বড় ধরনের হামলা চালায়, তাহলে তেহরান সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালাতে পারে।প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, ফোনালাপে সৌদি যুবরাজ ট্রাম্পের সম্ভাব্য সামরিক পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানতে চান। তবে হোয়াইট হাউস নিশ্চিত করেছে, দুই নেতার মধ্যে ফোনালাপ হয়েছে, যদিও আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

এদিকে, ইরানও সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন হামলা চালালে তারা প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারে। একই দিনে কুয়েত দাবি করেছে, দেশটির আকাশসীমায় ইরানি ড্রোন প্রবেশের ঘটনা ঘটেছে। এছাড়া হরমুজ প্রণালির কাছে ওমান উপকূলে দুটি জাহাজে হামলার ঘটনাও সামনে এসেছে।

এসব ঘটনার ফলশ্রুতিতে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প সর্বাত্মক প্রস্তুতি নিয়েই এগোচ্ছেন। কিন্তু সৌদি যুবরাজের ফোন এবং ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি তাকে আপাতত বড় পদক্ষেপ থেকে বিরত রাখছে। তবে এর মানে এ নয় যে, ইরান যুদ্ধ থেকে সরে আসছেন ট্রাম্প। ইরানের ওপর চূড়ান্ত প্রভাব বিস্তারে তেহরানে বড় ধরনের হামলার শঙ্কা এখনো বিদ্যমান।

সূত্র: দ্য গার্ডিয়ান

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।