কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:দৈনিক ‘দক্ষিণাঞ্চল’ পত্রিকায় কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপি। গত ২৯ জুলাই ২০২৬ তারিখে প্রকাশিত ওই সংবাদটিকে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছে দলটি।
প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, সংবাদের মাধ্যমে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতির সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। বাস্তবে প্রকাশিত তথ্যের সাথে সত্যতার কোনো মিল নেই। তাই এ ধরণের মনগড়া সংবাদ প্রত্যাহার করে সঠিক ও প্রকৃত তথ্য প্রকাশের জন্য সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।
এই বিষয়ে কলাপাড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাইফুর রহমান খানের স্বাক্ষরিত একটি লিখিত প্রতিবাদলিপি কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক বরাবর পাঠানো হয়েছে এবং গণমাধ্যমে বিষয়টি প্রকাশের জন্য অনুরোধ জানানো হয়েছে।

