etcnews
ঢাকাThursday , 30 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা

etcnews
July 30, 2026 2:52 pm
Link Copied!

দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে প্রত্যর্পণে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা নিয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশে এসে তিনি (শেখ হাসিনা) যদি আত্মসমর্পণ করতে চান, সেখানে হয়তো তার আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার করা হবে। আইন তার নিজের গতিতে চলবে, আইন আমাদের যে অথরিটি দিয়েছে, আমরা তা-ই এক্সারসাইজ করব।’

বাগেরহাটের মিরাজ শেখকে গুমের অভিযোগের তদন্ত হবে ও তার পরিবারকে আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তিনি বলেছেন, ‘সংবিধানে আছে রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। প্রশ্ন এসেছিল, আমরা বিশেষ অধিবেশন ডাকব কি না? ৯০ দিন যেহেতু সময় আছে আর আমাদের পরবর্তী অধিবেশন ৬০ দিনের মধ্যে, দুটি টাইমই যেহেতু ম্যাচ করছে, সেহেতু বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজন দেখছি না।’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।