etcnews
ঢাকাThursday , 30 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

আজ ডা.হ্যানিম্যান নাটকের উদ্বোধনী মঞ্চায়ন

etcnews
July 30, 2026 1:45 pm
Link Copied!

মহাকাল নাট্য সম্প্রদায়ের ৪৫তম প্রযোজনা ‘ডা. হ্যানিম্যান’-এর উদ্বোধনী প্রদর্শনী আজ (৩০ জুলাই) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে। নাট্যকার অপূর্ব কুমার কুন্ডু রচিত এবং শুভাশীষ দত্ত তন্ময়ের নির্দেশনায় নির্মিত নাটকটির নাম ভূমিকায় একক অভিনয় করছেন নাট্যজন মীর জাহিদ হাসান।হোমিওপ্যাথির জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যানের জীবন, সংগ্রাম ও কর্মকে কেন্দ্র করে নির্মিত এ নাটকে তার চিকিৎসা দর্শন, মানবিকতা এবং প্রতিকূলতার মধ্যেও পথচলার গল্প উঠে এসেছে। নাট্যকারের ভাষায়, ‘মানুষ মরণশীল, কিন্তু রোগের চিকিৎসা আছে’—এই বার্তাই নাটকটির মূল প্রতিপাদ্য।নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় বলেন, ‘নাটকটি দর্শকদের জীবন, সংগ্রাম ও মানবিকতার নতুন অনুপ্রেরণা দেবে।‘

নাটকটির নাট্যকার অপূর্ব কুমার কুন্ডু বলেন, ‘মানুষ মরনশীল কিন্তু রোগের চিকিৎসা আছে -এই অমোঘ সত্য জানা ও জানানোর ব্রত নিয়েই ডা.হ্যানিম্যান নাটকটি লেখা এবং মহাকাল নাট্য সম্প্রদায়ের মতো ঐতিহ্যবাহী ও প্রাচীন দল যে নির্মাণ করতে চলেছে, তার জন্য রয়েছে সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা।‘মহাকাল নাট্য সম্প্রদায়ের দলীয় প্রধান এবং ডা. হ্যানিম্যান নাটকের নাম ভূমিকায় একক অভিনেতা মীর জাহিদ হাসান বলেন, ‘দলের ৪৩ বছর পূর্তির মহেন্দ্রক্ষনে দল হ্যানিম্যান নাটকে একক অভিনয়ের মতো এতবড় দায়িত্ব দেওয়ায় আমি আপ্রাণ চেষ্টা করছি- নির্দেশকের সুনিপুণ পরিকল্পনায়, আমার ৫ দশকের মঞ্চ পরিভ্রমণের সবটুকু অভিজ্ঞতা দিয়ে সম্মানিত দর্শকদের সামনে নাটকটি উপস্থাপন বা পরিবেশন করবার।‘

উল্লেখ্য, উদ্বোধনী প্রদর্শনীর পর আগামীকাল (৩১ জুলাই) একই ভেন্যুতে বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় নাটকটির আরও দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।