etcnews
ঢাকাThursday , 30 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

রাজধানীর রামপুরা-নতুনবাজার সড়কে তীব্র যানজট

etcnews
July 30, 2026 11:58 am
Link Copied!

রাজধানীর রামপুরা থেকে নতুনবাজার পর্যন্ত সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে মেরাদিয়া এলাকায় দুটি ট্রাক বিকল হয়ে পড়লে ভোগান্তিতে পড়েছে অফিসগামী হাজার হাজার যাত্রী।ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে বৃষ্টির কারণে মেরাদিয়া এলাকায় সড়কে পানি জমে যায়। এ সময় দুটি ট্রাক বিকল হয়ে সড়কে আটকে পড়ে। এতে নতুনবাজার, বাড্ডা, মেরাদিয়া হয়ে রামপুরা পর্যন্ত দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে। সড়কে শত শত বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দীর্ঘ সময় স্থির হয়ে থাকে।দীর্ঘক্ষণ যানবাহনে আটকে থাকার পর অনেক যাত্রী বাস থেকে নেমে বৃষ্টির মধ্যেই হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। কেউ অফিসে, কেউ শিক্ষাপ্রতিষ্ঠানে, আবার কেউ জরুরি কাজে যেতে গিয়ে সময়মতো পৌঁছাতে না পারার শঙ্কায় ক্ষোভ প্রকাশ করেন। নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি।যানজটের কারণে নতুনবাজার থেকে বাড্ডা লিংক রোড ব্যবহারকারী আলিফ, বৈশাখীসহ কয়েকটি গণপরিবহনকে গুলশান-২ হয়ে বিকল্প পথে চলাচল করতে দেখা যায়।এতে ওই সড়কেও যানবাহনের চাপ বেড়ে যায়। তবে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের রামপুরা জোনের সহকারী কমিশনার (এসি) আসাদুজ্জামান বলেন, ‘ভোরে বিকল হওয়া দুটি ট্রাকের মধ্যে একটি সরিয়ে নেওয়া হয়েছে। অন্যটি অপসারণের কাজ চলছিল। ট্রাক দুটি সড়কে বিকল হয়ে পড়ায় ওই অংশে যান চলাচল ব্যাহত হয় এবং এর প্রভাব নতুনবাজার থেকে রামপুরা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।