etcnews
ঢাকাMonday , 27 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধি দলের সঙ্গে ইউরোপীয় কূটনীতিকদের বৈঠক

etcnews
July 27, 2026 9:57 pm
Link Copied!

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মি. জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স মিসেস আনজা কের্স্টেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

সোমবার রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং আন্তর্জাতিক বিষয়ক সেলের সদস্য নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে এনসিপির ভূমিকা এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।

আলোচনায় আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতি, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের সম্ভাবনা নিয়েও গুরুত্বসহকারে আলোচনা হয়।

এ সময় এনসিপির নেতারা বাংলাদেশের চলমান রাজনৈতিক বাস্তবতা, সংসদে দলের অবস্থান এবং সংস্কার কার্যক্রম নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। অপরদিকে ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিরা বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং পারস্পরিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠক শেষে উভয় পক্ষ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক আরও দৃঢ় ও বহুমাত্রিক করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।