etcnews
ঢাকাSunday , 26 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

etcnews
July 26, 2026 11:59 am
Link Copied!

ভারতজুড়ে চলছে ‘ককরোচ পার্টির’ আন্দোলন, যা রূপ নিয়েছে ব্যাপক আকারের ছাত্র আন্দোলনে। এ নিয়ে বলিউডের অনেকে প্রতিক্রিয়া দেখালেও চুপ ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। এরই মধ্যে পুরো পরিবার নিয়ে হাজির হলেন লন্ডনে। স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খান এবং ছেলে আরিয়ান খানকে নিয়ে সময় কাটাতে দেখা গেল ‘কিং খান’-কে।সাম্প্রতিক সময়ে ‘কিং’ সিনেমা নিয়ে ব্যস্ততায় কাটাতে হচ্ছে শাহরুখকে। এসব ব্যস্ততা থেকে একটু মানসিক প্রশান্তির খোঁজে এই অস্থির সময়ের মধ্যেই পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য গেলেন লন্ডনে। সম্প্রতি গৌরী ও সুহানার সঙ্গে লন্ডনের রাস্তায় ফ্রেমবন্দি হয়েছেন এই সুপারস্টার। ক্যামেরার লাইমলাইট থেকে দূরে ক্যাজুয়াল মেজাজে তাদের এই আড্ডার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই ভক্তদের মধ্যে নতুন করে এক আলোড়ন সৃষ্টি করেছে।লন্ডনের একটি ভবনের সামনে এই তিনজনকে বের হওয়ার প্রস্তুতি নিতে দেখা যায়। বিদেশে সাধারণত নিজের গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন শাহরুখ। তবে এদিন তাকে দেখা গেল ফুরফুরা মেজাজে। পরনে ছিল একটি সাদা টি-শার্ট, তার ওপর নীল রঙের হুডি ও ব্ল্যাক কার্গো ট্রাউজার্স। হুডিতে মাথা ঢেকে আড়ালে থাকার চেষ্টা করলেও ভক্তদের নজর এড়াতে পারেননি তিনি।

অন্যদিকে ক্যারিয়ারের বড় প্রজেক্টের প্রস্তুতিতে ব্যস্ত থাকা সুহানা নজর কেড়েছেন স্লেভলেস গ্রে পোশাকে; আর গৌরী খান ক্ল্যাসিক ডেনিম-অন-ডেনিম স্টাইলে ধরে রেখেছিলেন স্টাইলিশ লুক।মজার বিষয়, কেবল শাহরুখ, গৌরী ও সুহানাই নন—লন্ডনের সান্ধ্যকালীন আবহে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হয়েছেন বড় ছেলে আরিয়ান খানও। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিজের গাড়ির দিকে হেঁটে যাওয়ার সময় ক্যামেরাবন্দি হন তিনি।
বর্তমানে ক্যারিয়ারের অন্যতম বহুল প্রতীক্ষিত প্রজেক্ট ‘কিং’ নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই বিশাল বাজেটের অ্যাকশন ড্রামায় প্রথমবারের মতো বড় পর্দায় বাবা-মেয়ের জুটি হিসেবে ফুল-লেংথ স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ ও সুহানা। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন ও রানি মুখার্জিকে। এই বছরের ক্রিসমাসে মুক্তি পেতে যাওয়া ছবিটি এরই মধ্যে বক্স অফিসে ঝড় তোলার ইঙ্গিত দিচ্ছে। সূত্র: ফিল্মফেয়ার ডটকম

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।