etcnews
ঢাকাWednesday , 22 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

etcnews
July 22, 2026 4:47 pm
Link Copied!

আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। খবর ইরনার।মঙ্গলবার (২১ জুলাই) পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তরে (জিএইচকিউ) অনুষ্ঠিত বৈঠকে তারা দ্বিপক্ষীয় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা এক বিবৃতিতে জানায়, বৈঠকে আঞ্চলিক ও দ্বিপক্ষীয় নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়।

বিবৃতিতে বলা হয়, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক উত্তেজনা কমাতে, শান্তি প্রতিষ্ঠায় এবং কূটনৈতিক উদ্যোগে পাকিস্তানের অব্যাহত ভূমিকার প্রশংসা করেছেন।বৈঠক শেষে উভয় পক্ষ আঞ্চলিক নিরাপত্তা রক্ষা এবং পারস্পরিক সমৃদ্ধি নিশ্চিত করতে আরও ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।