etcnews
ঢাকাThursday , 21 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

ইরান যুদ্ধের প্রভাবে চাপে শ্রীলঙ্কার চা শিল্প

etcnews
May 21, 2026 10:53 am
Link Copied!

ইরানের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের পর বিভিন্ন দেশের বেশ কয়েকটি কৃষি খাতের ওপর প্রভাব পড়ে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে কৃষিক্ষেত্রে বিভিন্ন অসুবিধা দেখা যায়। বিশেষ করে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে সংকটে পড়েছে শ্রীলঙ্কার চা শিল্প।কাতারের সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও রপ্তানি চাহিদা কমে যাওয়ায় বিপাকে পড়ছে শ্রীলঙ্কার চা শিল্প। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির চা বাগানের শ্রমিকরা। দীর্ঘদিনের যুদ্ধ পরিস্থিতি তাদের দুর্ভোগ বাড়িয়েছে।শ্রীলঙ্কার হ্যাটনের ডানকেল্ড টি এস্টেটের শ্রমিকরা জানিয়েছেন, তারা মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে ভোগান্তির শিকার হচ্ছে। তাদের অনেকের কাছে জীবন যাপনের জন্য তেমন অর্থ নেই। খাবার, পোশাক, নিত্য প্রয়োজনীয় পণ্য, ওষুধ কেনার মতো পরিস্থিতি হারাচ্ছেন তারা।

জাসিন্থা মালার নামে টি এস্টেটটির এক শ্রমিক বলেছেন, তিনি জানেন না আগামী দিনগুলোয় তারা কীভাবে টিকে থাকবেন। যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে তার মতো বহু শ্রমিককে মানবেতর জীবন পার করতে হবে।যুদ্ধের কারণে রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় শ্রীলঙ্কার চা শিল্প শ্রমিকরা এখন পরিবারের খাবার রান্নায় জ্বালানি কাঠ ব্যবহার করছেন। একই সঙ্গে চা রপ্তানি কমে যাওয়ায় শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ডিলমাহ সিলন টি কোম্পানি পিএলসির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী দিলহান ফার্নান্দো বলেন, আমরা কিছু সময় বাড়তি খরচ সামাল দিয়েছি। কিন্তু জ্বালানির দাম ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় পার্থ থেকে মেলবোর্ন কিংবা কলম্বো থেকে দুবাই সব জায়গায় পণ্যের দাম বাড়ছে।

তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে শ্রীলঙ্কার চা শিল্পে আরও চাপ তৈরি হতে পারে।

শ্রীলঙ্কার এক্সপোর্ট ডেভেলপমেন্ট বোর্ডের (ইডিবি) তথ্য অনুযায়ী, গত মার্চে দেশটির চা রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৩ শতাংশ কমে ১১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ডলারে নেমে এসেছে। এর পেছনে অন্যতম কারণ হলো, শ্রীলঙ্কার বৃহত্তম চা ক্রেতা ইরাকে চাহিদা ৩৮ শতাংশ কমে যাওয়া। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে চা রপ্তানি ৯৩ শতাংশ পর্যন্ত হ্রাসও পেয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।