etcnews
ঢাকাTuesday , 19 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

এবার কি এফডিসিতে কোরবানি দিচ্ছেন পরীমনি?

etcnews
May 19, 2026 3:27 pm
Link Copied!

দীর্ঘদিন ধরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) অসচ্ছল সহশিল্পীদের জন্য কোরবানির আয়োজন করে আসছিলেন পরীমনি। তবে গত কয়েক বছর ধরে তিনি সেই আয়োজন থেকে দূরে রয়েছেন।

এবারও এফডিসিতে কোরবানি দিচ্ছেন না বলে জানিয়েছেন ঢালিউডের আলোচিত এই নায়িকা।

তবে নিজের অনুপস্থিতিতেও সহশিল্পীদের ঈদ আনন্দমুখর হোক, এমন প্রত্যাশা জানিয়েছেন পরীমনি।

তিনি গণমাধ্যমে বলেন, ‘আমি চাই এফডিসিতেও কোরবানিটা হোক। ২০১৬ সাল থেকে সবসময় কোরবানিটা এফডিসির সঙ্গে করেছি।

এবার নিয়ে হয়তো চার বছর হয়ে গেল আমি এফডিসিতে কোরবানি দিচ্ছি না। এর নানা কারণ আছে, সেগুলো এখন পরিষ্কার। তবে আমি চাই আমার সহশিল্পীরা, যাদের অনেকেই দরিদ্র হিসেবে পরিচিত, তারাও যেন উৎসবমুখরভাবে ঈদ উদযাপন করতে পারেন। আমি থাকি আর না থাকি, তাদের আনন্দটা যেন থাকে।

দীর্ঘ বিরতির পর এবার তিনি গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন।

পরীমনি বলেন, ‘আমার নানু ভাই সব সময় চাইতেন আমি বাড়ি গিয়ে পরিবারের সবার সঙ্গে ঈদ করি। নিজের হাতে কোরবানির মাংস সবাইকে বিলিয়ে দিই। প্রায় আট-নয় বছর শুধু এফডিসির জন্য বাড়িতে যাওয়া হয়নি।’

তিনি জানান, একসময় মনে হয়েছে এফডিসির দায়িত্ব অন্য কেউ সামলাচ্ছেন, তাই তিনি দায়িত্বটি হস্তান্তর করতে পেরেছেন।

এরপর থেকেই তিনি আবার গ্রামের বাড়িতে গিয়ে ঈদ উদযাপন শুরু করেন।

সবশেষে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ইচ্ছার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি জানি না কতটুকু কিভাবে করতে পারছি, তবে চেষ্টা করছি ঈদটাকে উৎসবমুখর করতে। ঈদ আনন্দ আর খুশির বার্তা নিয়ে আসে। আমি চাই সবার মুখে হাসি থাকুক, সবার অন্তরে আনন্দ থাকুক। আর কিছু চাওয়া নেই।’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।