etcnews
ঢাকাTuesday , 19 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

etcnews
May 19, 2026 12:20 pm
Link Copied!

‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে এ মেলার উদ্বোধন করেন সরকারপ্রধান।এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।

এ মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভূমিসেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া।গতকাল সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা, দালালচক্র, দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে গ্রামের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতো।বর্তমান সরকার সেই অবস্থা পরিবর্তন করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে কাজ করছে।
তিনি বলেন, ‘আমরা চাই মানুষ যেন ঘরে বসে অধিকাংশ ভূমিসেবা পেতে পারে। ভূমি অফিসে গিয়ে হয়রানির শিকার না হয়ে নাগরিকরা যেন দ্রুত সেবা নিতে পারেন, সে লক্ষ্যেই অটোমেশন কার্যক্রম জোরদার করা হয়েছে।’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।