etcnews
ঢাকাTuesday , 19 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

ওয়ান শো ২০২৬-এ আন্তর্জাতিক স্বীকৃতি পেল ডিবিএল সিরামিকসের ‘টাইলচক’

etcnews
May 19, 2026 10:11 am
Link Copied!

DBL Ceramics–এর উদ্ভাবনী ক্যাম্পেইন ‘টাইলচক’ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড The One Show 2026-এ দুটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেছে। ক্যাটাগরি দুটি হলো ‘গ্রিন পেন্সিল’ এবং ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (SDG) পেন্সিল’।

এই অর্জনের মধ্য দিয়ে ডিবিএল সিরামিকস বাংলাদেশের প্রথম সিরামিকস ব্র্যান্ড হিসেবে বৈশ্বিক ক্রিয়েটিভ প্ল্যাটফর্মে এ ধরনের স্বীকৃতি অর্জন করল। আন্তর্জাতিক অঙ্গনে যাওয়ার আগেই ‘টাইলচক’ ক্যাম্পেইনটি একের পর এক বৈশ্বিক পুরস্কার জিতে আলোচনায় আসে। এর আগে এটি Spikes Asia, ADFEST এবং AdForum PHNX Tribute 2026-এর মতো মর্যাদাপূর্ণ আসর থেকেও সম্মাননা লাভ করে।

‘টাইলচক’ মূলত একটি সাসটেইনেবিলিটি উদ্যোগ, যেখানে টাইলস উৎপাদনের সময় তৈরি হওয়া সিরামিক স্লাজ বা বর্জ্য কাদামাটি পুনর্ব্যবহার করে ক্লাসরুমের চক তৈরি করা হয়েছে। এই উদ্যোগ একসঙ্গে দুটি বড় সমস্যার সমাধান করছে—একদিকে শিল্পকারখানার পরিবেশ দূষণকারী বর্জ্য কমানো, অন্যদিকে সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাসামগ্রীর ঘাটতি পূরণ করা।

প্রকল্পটির বিশেষ দিক হলো, ‘টাইলচক’-এর ফর্মুলা ওপেন সোর্স করে দেওয়া হয়েছে, যাতে অন্য নির্মাতারাও চাইলে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন এবং পরিবেশবান্ধব উৎপাদনে অংশ নিতে পারেন।

ডিবিএল সিরামিকস-এর চিফ বিজনেস অফিসার (সিবিও) Mohammad Bayezid Bashar বলেন,
“এই সম্মান পেয়ে আমরা সত্যিই আনন্দিত। আমরা শুরু করেছিলাম আমাদের অভ্যন্তরীণ একটি সমস্যা সমাধানের উদ্দেশ্যে, কখনো ভাবিনি এটি এত বড় জায়গায় পৌঁছে যাবে। পুরস্কার অবশ্যই অনুপ্রেরণার, তবে আমাদের কাছে সবচেয়ে বড় অর্জন হলো কারখানায় ‘জিরো-ডাম্পিং’ নিশ্চিত করা এবং সুবিধাবঞ্চিত শিশুদের হাতে শিক্ষার উপকরণ পৌঁছে দেওয়া। বাংলাদেশকে এই প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বিত।”

তিনি আরও বলেন, ব্যবসার বাইরেও মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে—এমন টেকসই উদ্ভাবন নিয়েই ভবিষ্যতে কাজ চালিয়ে যাবে ডিবিএল সিরামিকস।

বিশ্লেষকদের মতে, ওয়ান শো-এর এই স্বীকৃতি প্রমাণ করে যে সৃজনশীলতা শুধু বিজ্ঞাপন বা ব্র্যান্ড কমিউনিকেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি পরিবেশ ও সমাজের জটিল সমস্যার কার্যকর সমাধানও দিতে পারে। ‘টাইলচক’ তারই একটি উজ্জ্বল উদাহরণ, যেখানে শিল্পবর্জ্যকে শিক্ষা ও পরিবেশ—দুই ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তনের হাতিয়ারে রূপ দেওয়া হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।