etcnews
ঢাকাMonday , 18 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

ফিরছে কোক স্টুডিও বাংলা, আসছে চতুর্থ সিজন

etcnews
May 18, 2026 4:36 pm
Link Copied!

বিনোদন প্রতিবেদক

আবারও নতুন চমক নিয়ে ফিরছে জনপ্রিয় সংগীত আয়োজন কোক স্টুডিও বাংলা। ইতিমধ্যেই শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের কাজ।

এরই মধ্যে একটি গানের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে বলেও জানা গেছে।

সম্প্রতি সোশ্যালে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, কোক স্টুডিও বাংলার পরিচিত সেটে গান পরিবেশন করছেন দুই শিল্পী। যদিও তাদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

কোক স্টুডিও বাংলার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গত ১৪ ও ১৫ মে ঢাকায় একটি গানের শুটিং হয়েছে।

পর্যায়ক্রমে বাকি গানগুলোর দৃশ্যধারণও করা হবে।

তবে নতুন সিজনে কোন কোন শিল্পী থাকছেন কিংবা প্রথম গান কবে প্রকাশ পাবে— সে বিষয়ে এখনই বিস্তারিত জানানো হয়নি। 

সংশ্লিষ্টদের ভাষ্য, খুব শিগগির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এর আগে ২০২৪ সালের ১৩ এপ্রিল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন শুরু হয়েছিল।

এরপর দীর্ঘ বিরতি যায়। পরে ২০২৫ সালের ২৩ আগস্ট আবারও নতুন গান নিয়ে ফিরে আসে আয়োজনটি।

প্রথম তিন মৌসুমেই মিউজিক কিউরেটরের দায়িত্বে ছিলেন সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। তার সংগীতায়োজন ও নতুন ধারার উপস্থাপনা দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

২০২২ সালে যাত্রা শুরু করা কোক স্টুডিও বাংলার প্রথম সিজনে মোট ১০টি গান প্রকাশিত হয়।

দেশীয় লোকগান, আধুনিক সুর ও ভিন্নধর্মী সংগীত উপস্থাপনার কারণে অল্প সময়েই এটি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।