etcnews
ঢাকাSunday , 17 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

জ্বালানি তেলের দাম নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের তোপ

etcnews
May 17, 2026 7:55 pm
Link Copied!

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা ফেরানোর নামে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে দাবি করছে, তা মহামিথ্যা বলে মন্তব্য করেছে ইরান। তেহরানের অভিযোগ, অবৈধ যুদ্ধকে বৈধতা দিতেই নতুন করে এই প্রচারণা চালানো হচ্ছে।

রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বেপরোয়া যুদ্ধংদেহী মনোভাবই সম্ভাবনাময় কূটনৈতিক প্রক্রিয়াকে ধ্বংস করেছে।তিনি বলেন, কোনো উসকানি ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়ে ওয়াশিংটন ও তেলআবিব ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোকে অনিরাপদ করেছে। এখন তারাই আবার ইরানকে অস্থিতিশীলতার জন্য দায়ী করছে।

বাঘায়ি অভিযোগ করেন, অন্যের বিরুদ্ধে সেই কাজের অভিযোগ তোলো, যা তুমি নিজেই করছো; এই পুরোনো কৌশলই অনুসরণ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।তিনি আরও বলেন, সংকট ও যুদ্ধ তৈরি করে পরে শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর নামে আরও আগ্রাসন চালানোই তাদের চেনা ভণ্ডামিপূর্ণ কৌশল।এ সময় রোমান ঐতিহাসিক ও রাজনীতিক ট্যাসিটাসের একটি বিখ্যাত উদ্ধৃতিও তুলে ধরেন তিনি। উদ্ধৃতিতে বলা হয়, তারা ধ্বংসস্তূপ সৃষ্টি করে, তারপর সেটাকেই শান্তি বলে।

হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই এই মন্তব্য করলো তেহরান। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের বড় অংশ এই সমুদ্রপথ দিয়ে পরিচালিত হয়।

সূত্র : প্রেস টিভি

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।