etcnews
ঢাকাSunday , 17 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

হাফ সেঞ্চুরি করে আউট জয়, লিড পেরিয়েছে ১৪০

etcnews
May 17, 2026 5:16 pm
Link Copied!

৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করতে না করতেই ফিরে যান অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম। ৭ বল খেলে মাত্র ৪ রান করে তামিম ফিরে যাওয়ার পর বাংলাদেশের ইনিংসকে মেরামত করার দায়িত্ব নেন মাহমুদুল হাসান জয় এবং অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। দু’জনের ৭৬ রানের দুর্দান্ত এক জুটি বাংলাদেশের লিডকে তর তর করে এগিয়ে নিয়ে যাচ্ছিল।

শুধু তাই নয়, ওপেনার মাহমুদুল হাসান জয় হাফ সেঞ্চুরিরও দেখা পেলেন। ২২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটা ৬ষ্ঠ হাফ সেঞ্চুরি। দুটি সেঞ্চুরিও রয়েছে তার নামের পাশে। ৫৮ বল খেলে ১০ বাউন্ডারিতে হাফ সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান মাহমুদুল হাসান জয়।

কিন্তু হাফ সেঞ্চুরির পর ইনিংসটাকে খুব বেশিদূর নিতে পারেননি। ৫২ রান করে আউট হয়ে যান তিনি। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ২ উইকেট হারিয়ে ৯৪। লিড দাঁড়িয়েছে ১৪০ রান। ২৫ রান নিয়ে মুমিনুল হক এবং ২ রান নিয়ে ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত।

এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যর্থ হন বাংলাদেশের অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম। প্রথম ইনিংসে ২৬ রান রান করার পর দ্বিতীয় ইনিংসে করেছেন মাত্র ৪ রান। আউট হয়েছেন খুররম শাহজাদের বলে। দলীয় ১৫ রানের মাথায় গালিতে সৌদ শাকিলের হাতে ক্যাচ দেন তানজিদ তামিম।

এর আগে, দ্বিতীয় দিনে দুই সেশনেই সমান ৪টি করে পাকিস্তানের ৮টি উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা। চা বিরতির পর বাকি দুই উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে অলআউট করছে স্বাগতিকরা ২৩২ রানে। ফলে বাংলাদেশ লিড পেয়েছে ৪৬ রানের। ২৮ বলে ৩৮ রান করেন সাজিদ খান।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।