etcnews
ঢাকাSaturday , 16 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

১৯ বছর বয়স থেকেই পাত্রের খোঁজে ছিলেন মৌনী রায়

etcnews
May 16, 2026 6:02 pm
Link Copied!

বলিউড অভিনেত্রী মৌনী রায় ও সুরজ নাম্বিয়া প্রেম করে সাত পাকে বাঁধা পড়েন। ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়াতে ধুমধাম করে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বাঙালি ও মালায়লাম— এ দুই রীতিতে তারা বিয়ে করেন। সেই বিয়ে নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহও ছিল তুঙ্গে।

বিয়ের পর প্রায়ই তাদের ছুটি কাটানোর নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে উঠে আসত। সম্প্রতি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এ তারকা দম্পতি। তবে বিচ্ছেদের কারণ গোপন রাখতে চাইছেন তারা দুজনেই।
জানা গেছে, মৌনীকে নাকি আসলে বিয়েই করতে চাননি ব্যবসায়ী সুরজ নাম্বিয়া। এর মধ্যেই উঠে এলো অন্য একটি বিষয়— মাত্র ১৯ বছর বয়স থেকেই নাকি বিয়ে নিয়ে ভাবিত থাকতেন অভিনেত্রী মৌনী রায়। তখনই বিয়ে করতে চেয়েছিলেন তিনি। কিন্তু কেন?

সম্প্রতি অভিনেত্রী মৌনী রায় ও তার স্বামী সুরজ নাম্বিয়া যৌথভাবে ঘোষণা করেছেন যে, তারা বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন। যদিও বেশ কয়েক দিন ধরে চলা জল্পনায় অবশেষে সিলমোহর দিলেন অভিনেত্রী মৌনি রায়। ব্যবসায়ী স্বামী সুরজ নাম্বিয়ার সঙ্গে বিচ্ছেদের খবরটি বৃহস্পতিবার (১৪ মে) সামাজিক মাধ্যমে এক যৌথ বিবৃতির মাধ্যমে প্রকাশ করেছেন তারা। ব্যক্তিগত জীবন নিয়ে ‘অপ্রয়োজনীয় এবং অনধিকার চর্চা’য় বিরক্তি প্রকাশ করে তারা জানিয়েছেন— পারস্পরিক সম্মতিক্রমেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক মাধ্যমে সেই পোস্টে মৌনি ও সুরজ তাদের যৌথ বিবৃতিতে লিখেছেন— আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সংবাদমাধ্যমের একাংশ আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনর্থক চর্চা করছে। আমরা জানাতে চাই— আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং বিষয়টি ব্যক্তিগতভাবে ও সৌহার্দপূর্ণভাবে মিটিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সময় নিচ্ছি।

এই কঠিন সময়ে আমাদের নিয়ে কোনো ভুল তথ্য না ছড়ানোর জন্য এবং তাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর জন্য অনুরাগী এবং সংবাদমাধ্যমের কাছে আবেদন জানিয়েছেন অভিনেত্রী।

এদিকে এর আগে পুরোনো এক সাক্ষাৎকারে মৌনী রায় জানিয়েছিলেন, মাত্র ১৯ বছর বয়সেই তিনি বিয়ে করার জন্য খুবই আগ্রহী ছিলেন। বিয়ের জন্য নাকি মরিয়া হয়ে উঠেছিলেন তিনি। নিজেই এ কথা বলেন মৌনী। তার কাছে বিয়ে মানে শুধু একটি সামাজিক বন্ধন নয়; বরং এমন একজন সঙ্গীকে পাওয়া, যার সঙ্গে জীবনের সুখ-দুঃখ সব শেয়ার করে নেওয়া যায়। একজন ভালো জীবনসঙ্গী থাকলে জীবনে মানসিক শক্তি ও নিরাপত্তা বজায় থাকে। মৌনী এমনই মনে করতেন।

জীবনের কঠিন সময়ে পাশে থাকার মতো একজন মানুষ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন মৌনী রায়। অভিনেত্রী বলেন, একজন সঠিক সঙ্গী জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে। তাই ১৯ বছর বয়স থেকেই সঙ্গীর অপেক্ষায় ছিলেন তিনি। ভেবেছিলেন পাশে সঙ্গী থাকলে জীবন সহজতর হবে।

উল্লেখ্য, মোহিত রায়না, পুলকিত সম্রাটের সঙ্গেও একসময় নাম জড়িয়েছিল অভিনেত্রীর। অবশেষে সঙ্গী হিসাবে বেছে নেন সুরজ নাম্বিয়াকে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।