etcnews
ঢাকাSaturday , 16 September 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ার রত্নপুরসহ পাঁচটি ইউনিয়নে জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

etcnews
September 16, 2023 3:52 pm
Link Copied!

জগদীশ মন্ডল, আাগৈলঝাড়া প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নে জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলা শ্রমিক লীগের বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ি উপজেলার পাঁচটি ইউনিয়নে অনুষ্ঠেয় জাতীয় শ্রমিক লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে।
রত্নপুর ইউনিয়ন শ্রমিক লীগের আয়োজনে শনিবার বিকেলে মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উদ্বোধক উপজেলা শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ছরোয়ার দাড়িয়া।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে সাংগঠনিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সবুজ আকন, রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর আশ্রাফ আলী, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদসহ ইউনিয়ন় শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে ইউনিয়ন শ্রমিক লীগের বিভিন্ন পদ প্রত্যাশী নেতা-কর্মীরা তাদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত প্রদান করেন। এ সকল জীবন বৃত্তান্ত যাচাই বাছাই করে বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর পরামর্শ ও নির্দেশ ক্রমে কমিটি গঠন করে তা অনুমোদন করা হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।