etcnews
ঢাকাSaturday , 16 September 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

etcnews
September 16, 2023 8:35 am
Link Copied!

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, হোসেন দেলাওয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজা করতে না দেওয়া, চকরিয়ায় জামায়াত নেতা ফোরকান উদ্দিন হত্যার প্রতিবাদ, জামায়াতের আমির মাওলানা শফিকুর রহমান ও ওলামে কেরাতের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ জোড়াপাম্পা এলাকা থেকে শুরু করে চন্দ্রা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এলাকায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মো. জাহাঙ্গী আলম, সেক্রেটারী মো. সেফাউল হক ও সাংগঠনিক সম্পাদক হারন অর রশিদসহ সংগঠনের নেতাকর্মীরা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।