etcnews
ঢাকাWednesday , 13 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

হজ করতে ৫৩ হাজারের বেশি বাংলাদেশি সৌদি পৌঁছেছেন

etcnews
May 13, 2026 8:08 pm
Link Copied!

পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন ৫৩ হাজারের বেশি বাংলাদেশি। ১৩৭টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছান তারা।

বুধবার (১৩ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার (১২ মে) রাত ৩টা নাগাদ সৌদি পৌঁছেছেন ৫৩ হাজার ৪১০ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৫টি ফ্লাইটে ২৫ হাজার ৮৯১ বাংলাদেশি মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন।

এ ছাড়াও সৌদি এয়ারলাইনস পরিচালিত ৫০টি ফ্লাইটে জেদ্দায় পৌঁছেছেন ১৮ হাজার ৬৬০ জন হজযাত্রী। সেই সঙ্গে ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ২২টি ফ্লাইটে আরও ৮ হাজার ৮৫৯ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন। সবমিলিয়ে সরকারি মাধ্যমে ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি মাধ্যমে ৪৯ হাজার ৩৩৯ জন হজযাত্রী মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় হজযাত্রীদের প্রথম ফ্লাইট।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।