etcnews
ঢাকাWednesday , 13 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

হরমুজ পার হলো তেলবাহী চীনা জাহাজ

etcnews
May 13, 2026 6:35 pm
Link Copied!

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে দুই মাসের বেশি সময় উপসাগরে আটকে থাকার পর প্রায় ২০ লাখ ব্যারেল তেল নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করেছে একটি চীনা সুপারট্যাংকার।

জাহাজ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এলএসইজি ও ক্যাপ্লারের তথ্য অনুযায়ী, বুধবার ইরাকি অপরিশোধিত তেল নিয়ে ‘ইউয়ান হুয়া হু’ নামের এই ট্যাংকারটি হরমুজ প্রণালি পাড়ি দেয়।

ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) শ্রেণির জাহাজটি প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি অপরিশোধিত তেল বহন করছে।

বর্তমানে এটি ওমান উপসাগরের কাছে নোঙর করেছে। যেখানে মার্কিন নৌবাহিনী ইরানি জাহাজগুলোর ওপর নজরদারি ও অবরোধ জোরদার করেছে বলে জানা গেছে।

এই যাত্রা এমন সময় ঘটল, যখন আগামী দুই দিনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের কথা রয়েছে।

এর আগে গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বেইজিং সফর করেন।

জাহাজ পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এটি হরমুজ প্রণালি অতিক্রম করা তৃতীয় চীনা তেলবাহী ট্যাংকার।

এদিকে সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ আরও জোরদার হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। 

তেহরান ইতোমধ্যে ইরাক ও পাকিস্তানের সঙ্গে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন নিয়ে চুক্তি করেছে।

আরও কয়েকটি দেশ একই ধরনের চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে বলে জানা গেছে, যা হরমুজে ইরানের প্রভাব আরও বাড়াতে পারে।

‘ইউয়ান হুয়া হু’ জাহাজটি চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কসকো শিপিং এনার্জি ট্রান্সপোর্টেশনের হাইনান ইউনিট পরিচালনা করছে। এটি চার্টার করেছে চীনের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান সিনোপেকের ট্রেডিং শাখা ইউনিপেক।

তথ্য অনুযায়ী, মার্চের শুরুতে ইরাকের বসরা টার্মিনাল থেকে প্রায় ২০ লাখ ব্যারেল ‘বসরা মিডিয়াম’ অপরিশোধিত তেল বোঝাই করার পর থেকে জাহাজটি উপসাগরের ভেতর আটকে ছিল। বর্তমানে এটি এশিয়ার উদ্দেশে যাত্রা করছে।

এ ছাড়া ‘শিয়াং জিয়াং কৌ’ নামের একটি যানবাহনবাহী জাহাজও গত ১২ ঘণ্টায় হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, জাহাজটি তাদের পাবলিক ট্রান্সপন্ডারে ‘চীনা জাহাজ ও নাবিক’ বার্তা সম্প্রচার করেছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।