etcnews
ঢাকাWednesday , 13 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

হাম উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু

etcnews
May 13, 2026 4:53 pm
Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৪৩২ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে একজন আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরো ৭ জন।

বিবৃতিতে আরো বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৬৯ জন এবং সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৩৬৩ জন।

উল্লেখ্য, এ পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম আক্রান্ত সংখ্যা ৭,১৫০ এবং সন্দেহজনক হাম আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৫৬ জন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।