etcnews
ঢাকাWednesday , 13 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

সাদা-কালো করা হচ্ছে চিপসের প্যাকেট, কারণ কী

etcnews
May 13, 2026 3:49 pm
Link Copied!

ইরান যুদ্ধের কারণে সরবরাহ সংকট তৈরি হওয়ায় জাপানের কিছু জনপ্রিয় স্ন্যাকসের রঙিন প্যাকেট এখন সাদা-কালো করা হচ্ছে।জাপানের টোকিওভিত্তিক খাদ্যপণ্য কোম্পানি ক্যালবি ইনকরপোরেটেড জানিয়েছে, রঙিন প্রিন্টিং কালি তৈরিতে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদানের ঘাটতি দেখা দেওয়ায় তারা সাময়িকভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।কোম্পানিটি আলুচিপস ও সিরিয়ালসহ বিভিন্ন জনপ্রিয় স্ন্যাকস তৈরি করে। এসব পণ্য জাপানের প্রায় সব কনভেনিয়েন্স স্টোরে পাওয়া যায় এবং যুক্তরাষ্ট্র, চীন ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশেও রপ্তানি করা হয়।

ক্যালবি এক বিবৃতিতে বলেছে, পণ্যের স্থিতিশীল সরবরাহ বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।আগামী ২৫ মে থেকে তাদের ১৪টি পণ্যের প্যাকেজে কেবল দুই রঙের কালি ব্যবহার করা হবে। কোম্পানির ভাষ্য, পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেই এই সিদ্ধান্ত।

তবে এই ব্যবস্থা কতদিন চালু থাকবে, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত ক্যালবিতে বর্তমানে পাঁচ হাজারের বেশি কর্মী কাজ করছেন।

বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে কার্যত অচলাবস্থা তৈরি হওয়ায় বিশ্বজুড়ে তেল ও বিভিন্ন কাঁচামালের সরবরাহে চাপ পড়েছে। এর প্রভাব এখন খাদ্যপণ্যের প্যাকেজিং শিল্পেও পড়তে শুরু করেছে।

তথ্যসূত্র : দ্য টাইমস অব ইসরায়েল

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।