etcnews
ঢাকাTuesday , 12 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

লিভার ডোনার সঙ্গে নিয়ে চেন্নাই গেলেন কারিনা কায়সারের মা

etcnews
May 12, 2026 6:48 pm
Link Copied!

লিভারের জটিল রোগে আক্রান্ত কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেওয়া হয়েছে। সোমবার দিবাগত রাতে জেট এয়ার অ্যাম্বুল্যান্সে তাকে দেশের বাইরে নেওয়া হয় বলে জানিয়েছেন তার বাবা, সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ।

মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে কায়সার হামিদ জানান, মেয়ের সঙ্গে গেছেন তার মা লোপা কায়সার। পাশাপাশি সম্ভাব্য লিভার ডোনার হিসেবে সঙ্গে রয়েছেন কারিনার দুই ভাই মোস্তফা এস হামিদ ও সাদাত হামিদ।

পোস্টে সবার কাছে মেয়ের জন্য দোয়া চান কায়সার হামিদ। তিনি লেখেন, ‘দোয়া করবেন সবাই, গত রাতে উন্নত চিকিৎসার জন্য আমার মেয়ে কারিনাকে জেট এয়ার অ্যাম্বুল্যান্সে দেশের বাইরে নেওয়া হয়।’

এর আগে জানা যায়, গত শুক্রবার রাত থেকে লাইফ সাপোর্টে রয়েছেন কারিনা কায়সার। কয়েক দিন ধরে অসুস্থ থাকার পর হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তিনি হেপাটাইটিস এ এবং ই-তে আক্রান্ত হন। সংক্রমণ শরীরে ছড়িয়ে পড়ার পাশাপাশি আগে থেকেই থাকা ফ্যাটি লিভারের সমস্যার কারণে এক পর্যায়ে তার লিভার ফেইলিউর হয়।

কারিনার চিকিৎসা ব্যয় মেটাতে পরিবারকে বড় ধরনের আর্থিক সংকটের মুখেও পড়তে হয়েছে। হাসপাতালের বিল ও এয়ার অ্যাম্বুল্যান্সের খরচ বহনের জন্য পরিবারের ফিক্সড ডিপোজিট ভাঙা এবং জমি বিক্রির উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন কায়সার হামিদ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।