etcnews
ঢাকাTuesday , 12 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে কাঁটাতার; ভারতের সঙ্গে আলোচনা হবে কূটনৈতিক চ‍্যানেলে

etcnews
May 12, 2026 5:51 pm
Link Copied!

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিক চ‍্যানেলে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আমাদের কনসার্ন নিরাপত্তা এবং যেন পুশ-ইন না হয়, সে বিষয়ে সতর্ক থাকা।’

সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের ‘পুশ-ইন’ না হয়, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার (১২ মে) আসন্ন কুরবানি ঈদে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভা শেষে গণমাধ্যমে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশুর হাটে সিসিটিভিসহ পর্যাপ্ত নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়েছে। কুরবানি পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হটলাইনের ব্যবস্থা থাকবে।

চাঁদাবাজির ঘটনা জানানোর জন্য ১৬৬১১৩ হটলাইন নাম্বারে ফোন দেওয়ার অনুরোধও করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী জানান, ঈদুল আজহার আগের সাত দিন ও পরের সাত দিন মনিটরিং সেল করা হবে।সেখান থেকে সব কিছু মনিটর করা হবে।

পশুর হাট ১৫টা হবে উত্তর সিটি করপোরেশন এলাকায়; আর ১১টা হবে দক্ষিণ সিটি করপোরেশনে। এ ছাড়া কুরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনা মূল্যে লবণ সরবরাহের জন্য সরকার ২০ কোটি টাকা বরাদ্দ করেছে বলেও জানান মন্ত্রী।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।