etcnews
ঢাকাTuesday , 12 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

কারিনার গোপন কথা ফাঁস করলেন সোহা

etcnews
May 12, 2026 3:35 pm
Link Copied!

বলিউডের নবাব পরিবার ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই। পর্দার বাইরেও সোহা আলী খান, সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের পারিবারিক সম্পর্ক নিয়ে আলোচনা চলে নিয়মিত। এবার সেই পরিবার নিয়েই মজার কিছু অন্দরকথা শোনালেন সোহা।

সম্প্রতি এক আলাপচারিতায় অভিনেত্রী জানিয়েছেন, জীবনের ভিন্ন ভিন্ন বিষয়ে তিনি পরিবারের আলাদা সদস্যদের কাছে পরামর্শ নেন। সম্পর্ক নিয়ে কথা বলতে গেলে তিনি ভরসা করেন ভাই সাইফ আলী খানের ওপর। আর বলিউডের গসিপ বা অন্দরমহলের খবর জানতে গেলে তাঁর প্রথম পছন্দ কারিনা কাপুর।

সাক্ষাৎকারে সোহাকে প্রথমে জিজ্ঞাসা করা হয়, ফ্যাশন বা স্টাইলিং নিয়ে তিনি কার কাছ থেকে পরামর্শ নেন। উত্তরে অভিনেত্রী বলেন, এখন তাঁর সবচেয়ে বড় ‘ফ্যাশন কনসালট্যান্ট’ হয়ে উঠেছে মেয়ে ইনায়া নওমি খেমু। ছোট্ট ইনায়া নাকি মায়ের পোশাক নিয়েও মতামত দেয়।

এরপর মজার ছলে স্বামী কুনার খেমুকে নিয়েও কথা বলেন সোহা। তিনি জানান, কুনালের কাছে পরামর্শ চাওয়া হোক বা না হোক, তিনি নিয়মিতই স্টাইলিং পরামর্শ দিয়ে থাকেন। এ মন্তব্যে হাসির রোল ওঠে অনুষ্ঠানে।

তবে সম্পর্কের জটিলতা বা দাম্পত্য বিষয় নিয়ে আলোচনা করতে গেলে সোহার প্রথম পছন্দ তাঁর ভাই সাইফ আলী খান। এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি। সোহার ভাষায়, ‘এখন আমার খুব বেশি পুরুষ বন্ধু নেই। তাই কোনো বিষয়ে পুরুষদের দৃষ্টিভঙ্গি বুঝতে চাইলে ভাইয়ের সঙ্গে কথা বলি। সে কুনালের পক্ষ নেয় না, কিন্তু পুরুষের দৃষ্টিকোণ থেকে বিষয়টা বোঝানোর চেষ্টা করে।’

সোহা আরও বলেন, ভাই হিসেবে সাইফ সব সময় খুব বাস্তববাদী পরামর্শ দেন। কোনো বিষয়ে আবেগপ্রবণ না হয়ে তিনি পরিস্থিতিকে অন্য দিক থেকেও ভাবতে শেখান।
অন্যদিকে সন্তান পালন নিয়ে কঠিন মুহূর্তে সবচেয়ে বেশি পাশে থাকেন কুনাল খেমু। সোহা জানান, মাতৃত্বের চাপ বা ‘প্যারেন্টিং মেল্টডাউন’-এর সময় কুনাল তাঁকে শান্ত হতে সাহায্য করেন।

তবে সবচেয়ে মজার অংশ ছিল কারিনা কাপুরকে নিয়ে তাঁর মন্তব্য। বলিউডের অন্দরমহলের খবর জানার জন্য তিনি নাকি কারিনার কাছেই যান। যদিও কারিনাকে সরাসরি ‘গসিপপ্রিয়’ বলতে নারাজ সোহা। তিনি বলেন, ‘কারিনা আসলে গসিপ করে না। কিন্তু অবিশ্বাস্যভাবে সে এমন সব মানুষের ব্যাপারে তথ্য জানে, যাঁদের কথা আপনি ভাবতেও পারবেন না। ওর পর্যবেক্ষণ দারুণ। নিশ্চয়ই এমন কোনো বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, যেখানে আমি যোগ দিতে চাই।’

সোহার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ ভাইরাল হয়েছে। অনেকেই বলছেন, কারিনা কাপুর বরাবরই বলিউডের সবচেয়ে আপডেটেড তারকাদের একজন।
কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছে এই তারকা পরিবার। সোহাকে সবশেষ দেখা গেছে ‘ছোরি ২’ ছবিতে। ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হলেও সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। বর্তমানে তিনি নিজের পডকাস্ট ‘অল অ্যাবাউট হার’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
অন্যদিকে সাইফ অপেক্ষায় আছেন তাঁর নতুন ছবি ‘কর্তব্য’ মুক্তির জন্য।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।