etcnews
ঢাকাTuesday , 12 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

ইরানের প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের বিকল্প নেই : গালিবাফ

etcnews
May 12, 2026 2:03 pm
Link Copied!

চলমান সংঘাত নিরসনে ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের প্রস্তাবে উল্লেখিত জনগণের অধিকার মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে অন্য কোনো পথ নেই।খবর তাসনিম নিউজ এজেন্সির।

গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র অন্য কোনো পথ বেছে নিলে তা সম্পূর্ণ ব্যর্থ হবে। এতে শুধু একের পর এক ব্যর্থতাই আসবে।তিনি আরও বলেন, তারা যত বেশি সময়ক্ষেপণ করবে, তত বেশি মূল্য দিতে হবে।

ইরানের পার্লামেন্ট স্পিকার হুঁশিয়ার করে বলেন, যে কোনো আগ্রাসনের জবাব দিতে দেশটির সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।

এক্সে দেওয়া আরেক পোস্টে তিনি লেখেন, আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। ভুল কৌশল ও ভুল সিদ্ধান্ত সবসময় ভুল ফল বয়ে আনে। পুরো বিশ্ব ইতোমধ্যেই এটি বুঝে গেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। প্রায় ছয় সপ্তাহ সংঘাত চলার পর গত ৮ এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

তবে যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।