etcnews
ঢাকাMonday , 11 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

সান মোশন পিকচার্স লিমিটেড এর ’রকস্টার’ সিনেমার এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার ‘চরকি’

etcnews
May 11, 2026 5:51 pm
Link Copied!

এবারের ঈদুল আজহার সবচাইতে আলোচিত সিনেমা মেগাস্টার শাকিব খান অভিনীত এবং আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’-এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে প্ল্যাটফর্মটি। আজ (১১ মে) দুপুরে রকস্টার এবং চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।ঘোষণার পর থেকেই সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয় ভক্ত–দর্শকদের মধ্যে। গত ৫ মে সিনেমাটির প্রথম টিজার প্রকাশের পর সেই আগ্রহ বেড়ে গেছে বগুগুনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার শীর্ষে রয়েছে ‘রকস্টার’। দেশ–বিদেশে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে চলে আসে টিজারটি। শাকিব খানকে বৈচিত্র্যময় লুকে একজন সংগীতশিল্পী হিসেবে দেখে ভক্ত–দর্শকদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। চরকি এই সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার খবরে দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং সিনেমাটির নতুন গান বা ভিডিও প্রকাশের দাবি জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের ঘরে।
রকস্টার সিনেমার সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ’শুরু থেকেই ভালো মানের নির্মাণের সঙ্গে থাকার চেষ্টা করে আসছে চরকি। প্রেক্ষাগৃহ এবং ওটিটি প্ল্যাটফর্মের সমন্বিত প্রচেষ্টা একটি সিনেমা ইন্ডাস্ট্রিকে কোথায় নিয়ে যেত পারে, তা প্রমাণ দর্শকরাই দিয়েছেন। আমরা দর্শকদের ভালো নির্মাণ দেখানোর চেষ্টা করে যাচ্ছি, তারই ধারাবাহিকতায় ”রকস্টার” সিনেমার সঙ্গে চরকির যুক্ত হওয়া।’রকস্টার সিনেমার নির্মাতা আজমান রুশো জানান, তিনি নিজে নির্মাণে আসার আগে মিউজিশিয়ান ছিলেন। নিজের জীবন ও বাস্তব জীবনের রকস্টারদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার অভিজ্ঞতার মিশেলে এই গল্পটি তৈরি করেছেন তিনি।

চরকির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে পরিচালক বলেন, ’সিনেমা বা কনটেন্ট মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে চরকি একটি আস্থার নাম। ভালো কনটেন্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে তাদের যে আন্তরিকতা, সেটিই আমাদের এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে উদ্বুদ্ধ করেছে।’
সিনেমার নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু জানান, প্রেক্ষাগৃহে মুক্তির পর দেশ ও বিদেশের বিশাল দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছানোর লক্ষ্যেই তারা চরকিকে বেছে নিয়েছেন।

এই সিনেমায় শাকিব খানকে কোনো গ্যাংস্টার বা অ্যাকশন হিরো নন, বরং একজন প্রফেশনাল মিউজিশিয়ানের চরিত্রে দেখা যাবে। চরিত্রের প্রয়োজনে তিনি ওজন কমিয়েছেন এবং লুকে এনেছেন আমূল পরিবর্তন। সিনেমার সবকটি গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি, যিনি নিজেও কণ্ঠ দিয়েছেন। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব। অঞ্জন চৌধুরী পিন্টু নিবেদিত সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।
আজমান রুশোর গল্পে নির্মিত এই সিনেমাটি কেবল বিনোদন নয়, বরং একজন সংগীতশিল্পীর জীবন সংগ্রাম ও উত্থান-পতনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরবে। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর সিনেমাটি সরাসরি চরকি অ্যাপ ও ওয়েবসাইটে উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে চরকিতে মুক্তির দিন–ক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।