etcnews
ঢাকাTuesday , 12 September 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

মাগুরায় যাত্রীবাহী পরিবহনের ধাক্কায়-২ জনের মৃত্যু

etcnews
September 12, 2023 9:36 am
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরায় যাত্রীবাহী পরিবহনের ধাক্কায়-২জনের মৃত্যু হয়েছে। মাগুরা মেডিকেল কলেজের সামনে ঢাকা- খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ঝরে গেল তরতাজা ২টি প্রাণ । জানাগেছে, গত সোমবার দুপুরে দ্রুতগামী গোল্ডেন পরিবহন নামের একটি বাসের ধাক্কায় সড়কে মোটরসাইকেল আরোহী ও বাসচাপায় পথচারী এক ভিক্ষুক সহ ২ জনের মৃত্যু হয়। এবং মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একাধিক অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা জানান, মাগুরা শহরের দৃষ্টি প্রিন্টার্সের মালিক মো. আনোয়ার হোসেন( ৪৯) নামের এক ব্যক্তি রোগীর সঙ্গে সাক্ষাৎ শেষে মোটরসাইকেল নিয়ে হাসপাতালে গেট দিয়ে বেরিয়ে রাস্তা পার হতে গেলে ঢাকা হতে ছেড়ে আসা খুলনাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়, ঘাতক পরিবহন পাশাপাশি নিয়ন্ত্রণ হারিয়ে মাগুরা মেডিকেল কলেজের সামনে রোকেয়া (৬০) নামের ভিক্ষুকের চাপা দেয় তার মৃত্যু হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত আনোয়ার হোসেনের বাড়ি মাগুরা সদরের আঠারোখাদা গ্রামে ও ভিক্ষুক রোকেয়া মাগুরা শহরের ভায়না এলাকায় একটি বস্তিতে বসবাস করতেন। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক শেখ সেকেন্দার আলী জানিয়েছেন, পরিবহন টিকে আটক করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।