etcnews
ঢাকাMonday , 11 September 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়া কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি’র সাধারন সম্পাদক’র পিতার মৃত্যুতে দোয়া ও আলোচনা সভা

etcnews
September 11, 2023 1:28 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ’র সাংগঠনিক সম্পাদক গাজী মো. জসিম’র পিতা আ: বারেক এর মৃত্যুতে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় সমিতি’র অস্থায়ী কার্যালয়ে উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি এর আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি’র সভাপতি আলহাজ্ব ডা. মো. ইব্রাহীম খলিল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতি’র সাংগঠনিক সম্পাদক মো. আব্বাস উদ্দিন, কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খাঁন, সদস্য সোহান আহম্মেদ, বশির বেপারী, মিথুন পাল, আশরাফুল হক রোমান ও রাকিবুল ইসলামসহ আরো অনেকে। এসময় কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি কলাপাড়া উপজেলা শাখার অন্যান্য সদস্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতি’র সাধারন সম্পাদক গাজী মো. জসিম উদ্দিন। আলোচনা সভা শেষে মৃতের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন সমিতি’র দপ্তর সম্পাদক মো. আবুল কালাম আজাদ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।