etcnews
ঢাকাFriday , 8 September 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে খাদ্য সহায়তা ও ক্রাচ বিতরণ করেছে মানবিক সংগঠন এক কাপ চা

etcnews
September 8, 2023 7:35 pm
Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি: “মানব সেবায় অঙ্গীকারবদ্ধ আমরা” এই শ্লোগানে গত পহেলা জুলাই থেকে পথচলা শুরু করে দ্বিতীয়বারের মতো খাদ্য সহায়তা ও ক্রাচ বিতরণ করেছে অরাজনৈতিক মানবিক সংগঠন এক কাপ চা।

সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মহান ব্রত নিয়ে এই সংগঠনটি কাজ শুরু করেছে। তারই ধারাবাহিকতায় রাজবাড়ীর পাংশা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় একজন অসহায় শারীরিক প্রতিবন্ধীরকে একটি ক্রাচ এবং ৬টি অসচ্ছল অসহায় পরিবারের এক মাসের খাদ্য সামগ্রী চাল ডাল তেল লবণ সহ কিছু নগদ অর্থ প্রদান করে সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন এক কাপ চা সংগঠনের সদস্য ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা প্রেসক্লাবের সভাপতি সদস্য এস এম রাসেল কবির, সদস্য ডা. মোঃ এনামুল হক, সদস্য ও কালুখালী শাখার অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক এনামুল হক, সদস্য পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সদস্য সমাজসেবক ইউনুস আলী বিশ্বাস, সৌদি প্রবাসী সিরাজুল ইসলাম জিয়া, মোঃ সোহেল রানা সহ এক কাপ চা পরিবারের অন্যান্য সদস্য।

উল্লেখ্য, সংগঠনের সদস্যদের প্রতিদিনের এক কাপ চা এর সমমূল্যের টাকা ফাউন্ডে জমা করে। সে জমাকৃত টাকা থেকে এই সহযোগিতা প্রদান করা হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।