etcnews
ঢাকাWednesday , 6 September 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় সংখ্যালঘু এক হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ

etcnews
September 6, 2023 11:02 am
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সংখ্যালঘু এক হিন্দু পরিবারের পৈত্রিক সম্পত্তি জবর দখল করে চাষাবাদ করার অভিযোগ পাওয়া গেছে। এসময় ভূক্তোভোগীর বাড়ি-ঘরে হামলা ও তাকে এলাকা ছাড়ার হুমকী দেয় বলে জানা যায়। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের বাসিন্দা খোকন মন্ডলের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। এসময় ৯৯৯ কল করেও থানা পুলিশের কোন সহায়তা পাননি বলে অভিযোগ করেন তিনি।
সরেজমিনে জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় আরিফ ঘরামীর পরিবারের সাথে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হয়। ঘটনারদিন আরিফ ঘরামীর পক্ষ থেকে ৩০-৪০ জন লোক জমি চাষাবাদ করতে যায়। এসময় খোকন মন্ডলের বাড়িতে হামলা ও তাকে এলাকা ছাড়ার হুমকী দেয়। থানা পুলিশের সহায়তার জন্য তিনি ৯৯৯ এ কল করেন। তবে, স্থানীয় থানা পুলিশ কোন সহায়তা করেননি বলে ভূক্তোভোগী খোকন মন্ডল জানান।
খোকন মন্ডল বলেন, আরিফ ঘরামী ও তার লোকজন পেশী শক্তির জোরে আমার পৈত্রিক সম্পত্তি জবরদখল করে চাষাবাদ করার পায়তারা চালায়। তারা আমার বাড়িতে হামলা করে। আমাকে বাড়ি ছেড়ে যাওয়ার হুমকী দেয়। তখন আমি ৯৯৯ এ কল করে থানা পুলিশের সহায়তা কামনা করি। কিন্তু পুলিশ ঘটনাস্থলে না এসে আমাকে থানায় লিখিত অভিযোগ দিতে বলেন।
অভিযুক্ত আরিফ ঘরামী বলেন, আমি ক্রয়সূত্রে ওই জমির মালিক। ওই জমির বি.এস আমার নামে হয়েছে। জমি দাবী করলে আদালত থেকে তাদের বি.এস সংশোধন করে আসতে হবে।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত অফিসার মো. আলি আহম্মেদ বলেন, সকাল থেকে অনেকগুলো অভিযোগ এসেছে। তাই ওই জায়গায় পুলিশ পাঠাতে দেরী হয়েছে। তবে, এখনই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।