etcnews
ঢাকাMonday , 4 September 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় পৃথক মাদকবিরোধী অভিযানে আটক-২

etcnews
September 4, 2023 12:02 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরায় পুলিশের মাদক বিরোধী পৃথক পৃথক অভিযান , ৮০ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার। ঘটনায় ২ জন মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।
মাগুরা সদর থানার এস আই স্বপন কুমার বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ৪ সেপ্টেম্বর সকালে মাগুরা সদরের পিটিআই পাড়া এলাকা থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি মোঃ সোহেল কাজী (২৫), পিং- রাজ্জাক কাজী, সাং জাগলা মাগুরা সদরকে আটক করে।
এদিকে মাগুরার শালিখা থানার এস আই মোঃ লিটন গাজীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ৩ সেপ্টেম্বর রাতে মাগুরার শালিখা উপজেলার পুকুরিয়া এলাকা থেকে ১৫০ গ্রাম গাঁজা সহ মাদক কারবারি মোঃ জসিম উদ্দিন (৩১), পিং-জাহাঙ্গীর আলম, সাং-বরইচারা, থানা-শালিখা, জেলা-মাগুরাকে আটক করে পুলিশ।
এ বিষয়ে মাগুরা সদর থানা ও শালিখায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক দুটি মামলা হয়েছে ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।