etcnews
ঢাকাMonday , 27 April 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

রান্না করলে কমতে পারে স্মৃতিভ্রমের ঝুঁকি, বলছে গবেষণা

etcnews
April 27, 2026 6:10 pm
Link Copied!

বাইরের খাবারের বদলে বাড়িতে রান্না করে খাওয়ার অভ্যাস শুধু রসনাতৃপ্তিই নয়, বরং মস্তিষ্কের স্বাস্থ্যের জন্যও আশীর্বাদ হতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের ক্ষেত্রে সপ্তাহে অন্তত এক দিন নিজের হাতে রান্না করার অভ্যাস ডিমেনশিয়া বা স্মৃতিভ্রমের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়। জাপানে প্রায় ১১ হাজার মানুষের ওপর দীর্ঘ ছয় বছর ধরে চালানো এই গবেষণায় এমন চমকপ্রদ তথ্য উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত বাড়িতে রান্না করেন, তাদের মানসিক সক্ষমতা অন্যদের চেয়ে অনেক বেশি।

গবেষণার তথ্য অনুযায়ী, নিয়মিত রান্নার ফলে পুরুষদের ক্ষেত্রে ডিমেনশিয়ার ঝুঁকি ২৩% এবং নারীদের ক্ষেত্রে ২৭% পর্যন্ত কমে যায়। মজার ব্যাপার হলো, যাদের রান্নার দক্ষতা কম ছিল, তারা এই অভ্যাসের ফলে সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, রান্না সরাসরি রোগ না ঠেকালেও এটি মস্তিষ্কের জন্য একটি চমৎকার ব্যায়াম। কারণ, রান্না করার সময় পরিকল্পনা করা, মনোযোগ দেওয়া এবং সব কিছু মনে রাখার প্রয়োজন হয়, যা মস্তিষ্ককে সচল রাখে।সবজি কাটা বা নাড়াচাড়ার ফলে শরীরে এক ধরনের ব্যায়াম হয়, যা হৃদযন্ত্র ও মস্তিষ্কের জন্য ভালো। বাড়িতে রান্না করলে সাধারণত বাইরের প্রক্রিয়াজাত খাবারের চেয়ে বেশি শাকসবজি ও পুষ্টিকর উপাদান খাওয়া হয়। নিজে রান্না করে খাওয়ার মধ্যে এক ধরনের স্বাধীনতা ও আনন্দ আছে। আবার পরিবারের সঙ্গে ভাগ করে খেলে মানসিক প্রশান্তি পাওয়া যায়।

পুষ্টিবিদদের মতে, কঠিন কোনো রান্না দিয়ে শুরু করার প্রয়োজন নেই। সহজ কোনো সালাদ বা সবজি রান্না দিয়েও এই অভ্যাস শুরু করা যায়। মূল লক্ষ্য হলো বাইরের অস্বাস্থ্যকর খাবারের বদলে ঘরের খাবারের ধারাবাহিকতা বজায় রাখা। সপ্তাহে মাত্র এক বা দুই দিন রান্না করলেও তা দীর্ঘ মেয়াদে মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য বড় প্রভাব ফেলতে পারে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।