etcnews
ঢাকাSaturday , 2 September 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

৭ মাসে কুরআনে হাফেজ হয়েছেন মাহিদুর

etcnews
September 2, 2023 10:52 am
Link Copied!

মোঃ নাসিম:- পবিত্র কুরআন মাত্র সাত মাসেই মুখস্থ করে হাফেজ হয়েছেন এগার বছরের মাহিদুর রহমান।মাহিদুর রহমান,চাঁপাইনবাবগঞ্জের নাচোল কন্যানগর দারুল -উলুম কওমি মাদ্রাসার শিক্ষার্থী।কুরআনে হাফেজ সম্পন্নকারি মাহিদুর রহমান জেলার গোমস্তাপুর উপজেলার বিসিক্ষত্র গ্রামের আনিছুর রহমানের ছেলে।

নাচোল কন্যানগর দারুল -উলুম কওমি মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুর রহমান বলেন, গত বছরে মাহিদুর যখন আমাদের মাদ্রাসায় ভর্তি হন তখন সে অনেক জীর্ণদেহ ছিলো।আমরা মাহিদুরের প্রতি যত্নশীল এবং আন্তরিকতা প্রদর্শন করি।মাহিদুর এক সময় আমাদের আন্তরিকতায় একজন ভাল শিক্ষার্থী হিসাবে গড়ে উঠে। আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে।

নাচোল কন্যানগর দারুল -উলুম কওমি মাদ্রাসার দাতা সদস্য আনসার আলী জানান,মাহিদুর ৭মাসে কোরআনে হাফেজ হয়েছে এটি আমাদের সকলের গর্ব।মাদ্রাসাটিকে বিত্তবানরা সহযোগিতা করে ইসলাম প্রচাের এগিয়ে আসবেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।