etcnews
ঢাকাThursday , 31 August 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে ৬’শ ২০ পিস ইয়াবা সহ আটক-২

etcnews
August 31, 2023 6:32 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে ৬শ ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দু-মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। কৃতরা হচ্ছে, মো. রফিকুল ইসলাম (২২) পিং আবু সাঈদ মোল্লা, মো. আবুজার (২২) পিং দাউদ মোল্লা উভয় গ্রাম মৌশা মহম্মদপুর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ( ৩১আগস্ট) গভীর রাতে মহম্মদপুর থানার এস আই মো. জান্নাতুল ফেরদৌস বাদশার নেতৃত্বে এ এস আই মো. সাইদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার সহ বিশেষ অভিযানে বের হলে, গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর সদরের পুরাতন জেল খানার সামনে পাকা রাস্তার উপরে ২ জন মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে উভয়ের কাছ থেকে ৬শ ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। এছাড়া মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ১৫০ সিসির একটি মোটরসাইকেল , একটি আই ফোন ১টি অ্যান্ড্রয়েড ফোন ১টি বাটন ফোন জব্দ করে পুলিশ। এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম জানান,,
আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।