etcnews
ঢাকাThursday , 31 August 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে আল আরাফাহ ইসলামী ব্যাংক এর বৃক্ষরোপন কর্মসূচি পালন

etcnews
August 31, 2023 6:29 pm
Link Copied!

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
বৃহস্পতিবার সকালে আল আরাফাহ ইসলামী ব্যাংক লি: কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া শাখার উদ্যোগে জাতির পিতার ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় হাবেজ উদ্দিন সরকার কলেজ প্রাঙ্গনে ফলজ ও বনজ, বিভিন্ন প্রজাতির গাছ রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আরাফাহ ইসলামী ব্যাংকের ফুলবাড়িয়া শাখা ব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম এবং অত্র কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক
এ সময় ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

প্রতি বছরের ন্যায় এ বছরও একযোগে ফুলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে উক্ত ব্যাংকের সৌজন্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অত্র ব্যাংকের শাখার গ্রাহক ও স্থানীয় এলাকাবাসীদের মাঝেও গাছের চারা বিতরন করা হয়।
উল্লেখ্য আল আরাফাহ ইসলামী ব্যাংক লি: প্রতিবছরই বর্ষাকালে বৃক্ষরোপণ কর্মসূচি দেশব্যাপী পালন করে থাকে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।