etcnews
ঢাকাThursday , 31 August 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল ধলাইতলায় আওয়ামীলীগের আলোচনা সভা দোয়া মাহফিল

etcnews
August 31, 2023 6:26 pm
Link Copied!

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩১আগষ্ট বিকেলে উপজেলার কোটাকোল ইউনিয়েনর ১নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে ১নং ওয়ার্ড ধলাইতলা আওয়ামীলীগ কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা ও সাবেক উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা শামীমের ‘লাকী গাজী) সভাপতিত্বে ও মুন্সী শরিফুল ইলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক মেয়র মোঃ আশরাফুল আলম।

বিশেষ অতিথীর লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বি আর ডি বি চেয়ারম্যান এম রাশেদ হাসান, আলোকিত নড়াইল পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক সাথী তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব মুসল্লী।

স্বেচ্ছাসেবকলী নেতা মুন্সী মেশকাততারু শেখ, ইব্রাহীম শেখ, গাজী রফিকুল জামান, সৈয়দ মাসুদ, কোটাকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি গাজী বুলবুল ইসলাম, গাজী উজ্জ্বলসহ আওয়ামীলীগ ও তাঁর সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পঁচাত্তরের ১৫ আগস্ট নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।