etcnews
ঢাকাTuesday , 29 August 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে নহাটায় শেখ মুজিবুর রহমান এঁর ৪৮-তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

etcnews
August 29, 2023 2:12 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরা মহম্মদপুরে নহাটা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮- তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল মঙ্গলবার বিকালে নহাটা রানী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে । মাস ব্যাপী শোক দিবসের কর্মসূচির অংশ হিসাবে শোক সভায় নহাটা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মো. আলী মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান,
সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন,
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান পাভেল, অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম রেজাউল করিম চুন্নু, নহাটা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. হাবিবুর রহমান, নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক লিটন সরকার, অধ্যক্ষ আনন্দ কুমার দে প্রমূখ। সবশেষে সন্ধ্যায় দোয়া- মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।