etcnews
ঢাকাSaturday , 19 August 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

etcnews
August 19, 2023 12:00 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরা মহম্মদপুরে পলাশবাড়ীয়া ইউনিয়নের কালিশংকরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মো. মান্নান মোল্যা (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে । সে কালিশংকরপুর বিদ্যালয়ে করনিক পদে চাকুরী করতেন। মৃত মান্নান মোল্লা ওই গ্রামের মৃত কাওসার মোল্লার পুত্র। ঘটনার দিন শুক্রবার সকালে কালিশংকরপুর গ্রামে বাড়ীতে টিনের ঘরের উপর গাছের ডাল কাটতে উঠলে তিনি বিদ্যুৎতায়িত হন। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালিশংকরপুর নতুন বাজারে ডাক্তারের কাছে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। মৃত মান্নান মোল্লা কালিশংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের কেরানী পদে কর্মরত ছিলেন। তিনি মৃত্যু কালে স্ত্রী,২ ছেলে, এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন । তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
এ বিষয়ে মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মোঃ বোরহান উল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টে মান্নান মোল্লা নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।