etcnews
ঢাকাTuesday , 15 August 2023
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠি নার্সিং কলেজে জাতীয় শোক দিবস পালিত

etcnews
August 15, 2023 7:29 pm
Link Copied!

ক্যাম্পাস প্রতিনিধি: ঝালকাঠি নার্সিং কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) কলেজ ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কলেজের হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ গীতা রানী সমাদ্দার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ছাত্রীদের মাঝে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে হোস্টেলে অবস্থানরত ছাত্রীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।