etcnews
ঢাকাMonday , 2 March 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

etcnews
March 2, 2026 9:13 am
Link Copied!

রাজধানীতে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আগামী ছয় মাসের মধ্যে ইলেকট্রিক বাস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বুয়েটের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. এম শামসুল হক।
ড. শামসুল হক বলেন, জনগণের জন্য জনবান্ধব ও নিরাপদ গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়েছে। বিশেষ করে নারীদের গণপরিবহনে নিরাপত্তা ও মর্যাদার বিষয়টি প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে দেখছেন।

তিনি জানান, নারীরা যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন, সে লক্ষ্যে নারীদের জন্য বিশেষায়িত ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব বাসে নারী চালক নিয়োগের কথাও বলেছেন প্রধানমন্ত্রী। আগামী ছয় মাসের মধ্যে এ উদ্যোগ বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।ড. শামসুল হক বলেন, জনগণের জন্য জনবান্ধব ও নিরাপদ গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়েছে। বিশেষ করে নারীদের গণপরিবহনে নিরাপত্তা ও মর্যাদার বিষয়টি প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে দেখছেন।
তিনি জানান, নারীরা যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন, সে লক্ষ্যে নারীদের জন্য বিশেষায়িত ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব বাসে নারী চালক নিয়োগের কথাও বলেছেন প্রধানমন্ত্রী। আগামী ছয় মাসের মধ্যে এ উদ্যোগ বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।ড. শামসুল হক আরও বলেন, প্রধানমন্ত্রী মনে করেন গণপরিবহনের সর্বোৎকৃষ্ট মাধ্যম মেট্রোরেল। তবে শুধু মেট্রোরেলের ওপর নির্ভর না করে বিকল্প ব্যবস্থাও গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সাশ্রয়ী ও দ্রুত বাস্তবায়নযোগ্য মনোরেল প্রকল্পের কথাও আলোচনায় এসেছে। পাশাপাশি দ্রুতগতির রেলভিত্তিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার বিষয়েও গুরুত্বারোপ করেছেন তিনি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।