etcnews
ঢাকাThursday , 1 January 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

সাতসকালে নিয়ন্ত্রণ হারাল বালুর ট্রাক, নিহত ৪

etcnews
January 1, 2026 4:12 am
Link Copied!

রাজশাহীতে সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাক বাজারের ভেতরে ঢুকে উল্টে যায়। এতে ৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৭টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ৭টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ২ কিলোমিটার। বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। পুঠিয়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধারকাজ করছে।

এ ঘটনায় ৪ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।