etcnews
ঢাকাTuesday , 23 December 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

এবার কলকাতা-মুম্বাইয়ে উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ, ধস্তাধস্তি

etcnews
December 23, 2025 12:09 pm
Link Copied!

ভারতের নয়াদিল্লির পর কলকাতা ও মুম্বাইয়ে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন। দুপুরে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে লাঠিপেটার ঘটনা ঘটে।

ময়মনসিংহে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে কলকাতায় ওই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। কর্মসূচি ঘিরে আগে থেকেই পুলিশ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল। তৈরি করা হয়েছিল কয়েক স্তরের ব্যারিকেড। বিক্ষোভকারীরা তিনটি ব্যারিকেড ভেঙে ফেলে।

তৃতীয় ব্যারিকেড ভাঙার পর বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এক সময় তাদের দমনে লাঠিপেটা করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন। বিশৃঙ্খলা তৈরির অভিযোগে আটক করা হয় কয়েকজনকে। তাদের প্রিজন ভ্যানে তোলা হলে সামনে শুয়ে পড়েন কয়েকজন। 

এর আগে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে ‘বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)’। এ সময় তাদের কয়েকজন পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে সংঘর্ষে জড়ায়। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, এদিন ভিএইচপির উদ্যোগে বিক্ষোভ হয়েছে মুম্বাইয়ে উপ হাইকমিশনের সামনেও। সেখানে সংগঠনটির কয়েক সদস্যকে আটক করে পুলিশ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।