etcnews
ঢাকাSunday , 21 December 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

etcnews
December 21, 2025 4:45 am
Link Copied!

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি কারখানার শ্রমিকরা। রোববার (২১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার জামিরদিয়া এলাকায় অবস্থিত পিএ নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা এদিন সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়ক অবরোধ করেন

প্রত্যক্ষদর্শী ও শ্রমিক সূত্রে জানা যায়, গাজীপুর এলাকা থেকে কারখানার নিজস্ব বাসে করে আসার পথে সৌখিন পরিবহনের একটি বাস শ্রমিকবাহী গাড়িকে ধাক্কা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে সৌখিন পরিবহনের চালকের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আমিনুল নামের এক শ্রমিক সৌখিন পরিবহনের বাসে উঠে চালকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। পরে তাকে ওই বাসের ভেতরেই আটক করে বাসটি ময়মনসিংহের দিকে চলে যায় বলে অভিযোগ করেন শ্রমিকরা।

 ঘটনার প্রতিবাদে ওই কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। এ সময় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে। পরে সৌখিন পরিবহনের বাসগুলো আটক করে রেখে অন্য যানবাহন ছেড়ে দেন শ্রমিকরা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।