etcnews
ঢাকাThursday , 21 August 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিচয় মিলেছে

etcnews
August 21, 2025 4:52 am
Link Copied!

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে ট্রাক-বাস সংঘর্ষের ঘটনায় নিহত তিনজনের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতরা হলেন- বরিশাল জেলার উজিরপুর উপজেলার নারিকেলী এলাকার স্বপন বাড়ৈ (৪৪), সিরাজগঞ্জ সদরের আতাউর রহমানের ছেলে মাহাবুবুর রহমান (২৮) এবং পটুয়াখালী জেলার বাউফল উপজেলার পাতিলাপাড়া এলাকার জাকির হোসেন তালুকদারের মেয়ে নুসরাত জাহান শান্তা (২৬)। এছাড়া গুরুতর আহতাবস্থায় এক শিশুসহ কমপক্ষে ১০ জনকে ফরিদপুর, ভাঙ্গা ও পাঁচ্চর এলাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজার সংলগ্ন এলাকার সড়কে হানিফ পরিবহনের বরিশালগামী একটি বাসটি দ্রুতগতিতে অপর একটি বাসকে অতিক্রম করতে গেলে সামনে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মালবাহী ট্রাকটি উল্টে পাশের সার্ভিস সড়কে পড়ে যায় এবং মহাসড়কের ওপর দুমড়ে-মুচড়ে পড়ে যাত্রীবাহী বাসটি।

ঘটনাস্থল থেকে দুইজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনসহ মোট তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, বিকট শব্দ শুনে রাস্তায় এসে দেখেন একটি মালবাহী ট্রাক উল্টে পাশের সার্ভিস লেনে পড়ে আছে এবং ভাঙ্গাগামী লেনে হানিফ পরিবহনের একটি বাস দুমড়ে-মুচড়ে আছে। আহত যাত্রীরা যন্ত্রণায় কাতরাচ্ছেন। ঘটনাস্থলেই দুইজনের লাশ পড়ে ছিল। আহত হয়েছেন অন্য যাত্রীরা। দুর্ঘটনার কারণে ভাঙ্গাগামী লেনে বন্ধ হয়ে যায় যান চলাচল। দীর্ঘ যানজট সৃষ্টি হয় মহাসড়কে।

মো. হাবিব নামের এক মোটরসাইকেল আরোহী বলেন, ‘আমি বাসটির পেছন পেছনই আসছিলাম। বাসটি বেশ দ্রুত গতিতে চলছিল। আমি দূর থেকে দেখলাম হঠাৎ করেই একটি ট্রাককে সজোরে ধাক্কা দিয়ে ছিটকে গেলো বাসটি। ঘটনাটি চোখের পলকে ঘটে গেছে। বাসটির সামনের দিকে অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থলে তিনজন মারা গেলেও হতাহতের সংখ্যা আরও বেশি। সামনের দিকের বেশির ভাগ যাত্রীই মারাত্মকভাবে আহত হয়েছেন।’

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত তিনজনেরই পরিচয় পাওয়া গেছে। তাদের স্বজনেরা এসেছেন। আইনি প্রক্রিয়া চলছে। এছাড়া হাসপাতালে যে শিশুটির মৃত্যুর খবর প্রথমে শোনা গিয়েছিল ওই শিশুটি সুস্থ রয়েছে বলে আমরা জানতে পেরেছি।’

শিবচরের পাচ্চর রয়েল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মারুফ রহমান জানান, আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।
              
মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার অভিযান শেষ হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

জানতে চাইলে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘হানিফ পরিবহনের একটি বাস ওভারস্পিডের কারণে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত তিনজনের পরিচয় পাওয়া গেলেও নিহত আরেক জনের পরিচয় ও আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।