etcnews
ঢাকাMonday , 18 August 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ডিএমপির ডিবির হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

etcnews
August 18, 2025 8:51 am
Link Copied!

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন রশীদসহ ১৮ জন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, এই ১৮ পুলিশ কর্মকর্তা কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাই তাঁরা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘পলায়ন’-এর শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হয়েছেন। এ কারণে প্রজ্ঞাপনে তাঁদের নামের পাশে উল্লিখিত তারিখ হতে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তাঁরা খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এই আদেশ জারি করা হলো।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।