etcnews
ঢাকাSaturday , 28 June 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ  

etcnews
June 28, 2025 9:02 am
Link Copied!

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তিন দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের মূলপর্ব শুরু হয়েছে।

সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ঢাকায় মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শনিবার সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আয়োজনের প্রথম পর্ব। এতে বক্তব্য দেন সারাদেশ থেকে আসা জেলা ও মহানগর পর্যায়ের নেতারা।

আজ দুপুর ২টায় শুরু হয় মহাসমাবেশের মূলপর্ব। এতে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

এদিন সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজনের প্রথম পর্ব শুরু হয়। এতে বক্তব্য দেন দেশের বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ের নেতারা।

সকাল থেকে দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এ সময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগান দেন।

ইসলামী আন্দোলনের দাবিগুলো হলো সংস্কার, বিচার ও পিআর (সংখ্যানুপাতিক ভোটে) পদ্ধতিতে নির্বাচন।

দলটির নেতারা জানান, সমাবেশে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে। এ জন্য দেশের বিভিন্ন মহানগর, জেলা-উপজেলায় প্রচার-গণসংযোগ চালিয়েছেন তারা। জাতীয় নেতাদের উপস্থিতিতে এই সমাবেশকে মিলনমেলায় পরিণত করতে চায় ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন ছাড়াও বিভিন্ন দলের শীর্ষ নেতারা এতে বক্তব্য দেবেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।