etcnews
ঢাকাTuesday , 24 June 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

নগর ভবনে ইশরাক সমর্থকদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২  

etcnews
June 24, 2025 10:15 am
Link Copied!

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। 

আহতরা হলেন– মনির হোসেন (৪৫) ও মহিদুল ইসলাম (৩৫)। আজ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ তাদের আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, ‘আজ দুপুরের দিকে আহত অবস্থায় ওই দুই যুবককে জরুরি বিভাগ নিয়ে আসা হয়। তাদের হাসপাতালে নিয়ে আসা একজনের কাছে জানতে পারি, ইশরাক হোসেনের দুই গ্রুপের সংঘর্ষে তারা আহত হয়েছেন। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।’

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসিসি) চলমান পরিস্থিতি, সেবা কার্যক্রম এবং ঢাকাবাসীর আন্দোলন নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।