অবসরপ্রাপ্ত বিমান বাহিনী সদস্য কল্যাণ সমিতি (গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নং ০৯৪৩৮) এর ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন গতকাল ২৩/৫/২০২৫ ইং তারিখে সম্পন্ন হয়েছে। মহাখালীস্থ রাওয়া কমপ্লেক্স স্কাই লাইন রেস্টুরেন্টে সমিতির প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট আবদুস সাত্তার সাহেব নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন।
জনাব আবুল বাশার পাটোয়ারী সাহেব সভাপতি এবং জনাব এস এম সফিউল্লাহ্ সাহেব সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
প্রধান নির্বাচন কমিশনার ২১ সদস্য বিশিষ্ট এক্সেকিউটিভ কমিটির নব নির্বাচিত সকলকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন ও উপস্থিত সকলকে পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল এটর্নি জেনারেলের পদমর্যাদায় বিজিবির চীফ প্রসিকিউটর এ্যাডভোকেট বোরহান উদ্দিন আহমেদ সাহেব ও বিশেষ অতিথি ছিলেন এ্যাডভোকেট নুরুল ইসলাম সাহেব। অনাগত দিনগুলোতে আর্থিক ভাবে দ্বাড়ানো একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক কল্যাণধর্মী সংগঠন বিনির্মাণে সকলকে সাধ্যমত ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

